আসন্ন নির্বাচনে কী ঘটছে বাম শিবিরের অন্দরে?
দি নিউজ লায়ন; আসন্ন বিধানসভা ভোটে কোমর কষে ময়দানে নামতে নিজেদের গোপন অস্ত্রে শান দিতে শুরু করে দিয়েছে বামেরা। জানা গিয়েছে এবার বিজেপি ও তৃণমূলকে বিঁধতে মূলত শিল্প ইস্যুতে জোর দিতে চলেছে বামেরা।
বামদের পতনের বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার ছিল সিঙ্গুর আন্দোলন। আর এবার সেই সিঙ্গুরকে হাতিয়ার করেই বামেরা 'কারখানা ওহি বনায়েঙ্গে'র সুর ধরেছেন। বামেরা মূলত , তরুণ সমাজকে টার্গেট করেই ভোট প্রচারের লক্ষ্য স্থির করছে।
রাজ্যের বেকাররা কর্মসংস্থান পান তার লক্ষ্যেই ইস্তেহারে পর পর ঘুঁটি সাজাচ্ছে বামেরা। শুধু তাই নয় এখনও পর্যন্ত যা খবর, তাতে আব্বাস সিদ্দিকির মতো নেতাদের সঙ্গে নিয়ে বামেরা সংখ্যালঘু উন্নয়নকেও জোরালো বার্তা দিতে পারে। সংযুক্ত মোর্চার তরফে তারা আদিবাসী ভোটব্যাঙ্কের দিকেও ফোকাস বাড়িয়ে দিতে পারে প্রচারে। বলে সূত্রের খবর।

Post a Comment